নকশিকাঁথাঃ সুই সুতোর কারুকাজ by Rafsan Ahmed Rimon
একটি ভৌগলিক মানচিত্র অথবা দেশ অনেক কিছুর সমন্বয়ে কালের যাত্রায় প্রবাহমান থাকে। এই যেমন, রাষ্ট্র ব্যাবস্হা,সমাজ,রাজনীতি, অর্থনীতি এবং শিল্প সংস্কৃতি ইত্যাদি। এগুলো প্রত্যেকটা ই একটি দেশের অবিচ্ছেদ্য অংশ।একটি দেশের এগিয়ে যাওয়াটা এই প্রত্যেকটা সেক্টর এর উপর ই নির্ভর করে। সমাজ ব্যাবস্হা রাজনীতি অর্থনীতির মতোই সমান গুরুত্বপূর্ণ একটির দেশের শিল্প সংস্কৃতি। তো আজকে আমরা বাংলাদেশ এর সংস্কৃতির একটা খুব সুন্দর শিল্প নিয়ে কথাবার্তা বলবো। শিল্প টি হলো নকশিকাঁথা। তো চলুন- নকশিকাঁথার ধারনা: নকশি কাঁথা বলতে আসলে সাধারণ কাঁথার উপর বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর নকশা একে যে কাঁথা তৈরী করা হয় তাকে বুঝানো হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের লোকশিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ।সাধারণত পূরানো কাপড়ের পাড় থেকে সূতা খুলে অথবা তাঁতিদের থেকে লাল নীল সবুজ সাদা বিভিন্ন রঙের সুতা কিনে সেলাই করে এই নকশিকাঁথা তৈরী করা হয়। এগুলো সাধারণত গ্রামবাংলার মায়েরা বোনেরা অর্থাৎ মহিলারা মনের মাধুরী মিশিয়ে তাদের কল্পনাকে সেলাইয়ের মাধ্যমে আঁকেন পুরনো এই কাপড়কে, রুপ দেন তাদের মস্তিষ্ক তৈরী হওয়া মনোমুগ্ধকর সব ছবিতে। কল্পনা করে...